আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সব ধরনের নির্বাচনি প্রচারণা আগামী মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে। নির্বাচন আইন অনুযায়ী, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচার কার্যক্রম নিষিদ্ধ থাকবে। রোববার এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। […]
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সব ধরনের নির্বাচনি প্রচারণা আগামী মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে। নির্বাচন আইন অনুযায়ী, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচার কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
রোববার এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২৯৯টি সংসদীয় আসনে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
নির্বাচনের সার্বিক শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১ হাজার ৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে দায়িত্ব পালন করবেন, জানান ইসি সচিব। মূলত মোবাইল কোর্ট পরিচালনার জন্য তাদের মোতায়েন করা হবে।
পাশাপাশি এই সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরও মাঠে রাখা হবে, যাতে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়। এছাড়া ইলেক্টোরাল এনকোয়ারি অ্যান্ড এডজুডিকেশন কমিটিও ইতোমধ্যে মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করেছে।
ইসি সচিব আশা প্রকাশ করেন, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে কমিশনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।