সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৫৭ অপরাহ্ন, ২৭ আগস্ট ২০২৬

মতবিরোধ ভুলে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের

বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তেহরানে অনুষ্ঠিত ৪০তম আন্তর্জাতিক ইসলামিক ঐক্য সম্মেলনে সম্প্রচারিত এক বক্তব্যে তিনি এ আহ্বান জানান। টেলিভিশনে প্রচারিত ওই বক্তব্যে পেজেশকিয়ান মুসলিম দেশগুলোর পারস্পরিক মতপার্থক্য দূরে রেখে ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তার বক্তব্যে মুসলিম বিশ্বের অভিন্ন স্বার্থ ও পারস্পরিক সংহতি […]

মতবিরোধ ভুলে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) তেহরানে অনুষ্ঠিত ৪০তম আন্তর্জাতিক ইসলামিক ঐক্য সম্মেলনে সম্প্রচারিত এক বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

টেলিভিশনে প্রচারিত ওই বক্তব্যে পেজেশকিয়ান মুসলিম দেশগুলোর পারস্পরিক মতপার্থক্য দূরে রেখে ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তার বক্তব্যে মুসলিম বিশ্বের অভিন্ন স্বার্থ ও পারস্পরিক সংহতি জোরদারের প্রয়োজনীয়তা উঠে আসে।

এ সময় ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনেরও তীব্র নিন্দা জানান ইরানের প্রেসিডেন্ট।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত তার বক্তব্য অনুযায়ী, তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ইরান শক্ত অবস্থান নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইরান কোনো দুর্বল অবস্থানে নেই এবং নিজেদের কীভাবে রক্ষা করতে হয় তা খুব ভালো করেই জানে।’

তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামিক ঐক্য সম্মেলনে বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। এর মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মুসলিম রাষ্ট্রগুলোর প্রতি পারস্পরিক বিভেদ পেছনে ফেলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ