সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:২৩ অপরাহ্ন, ২ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে সৌদি যুবরাজের সঙ্গে পুতিনের ফোনালাপ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগ আরও জোরালো করার ওপর গুরুত্ব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। এ বিষয়ে দুই নেতার মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা। ক্রেমলিনের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে উভয় নেতা দ্রুত যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীল সমাধানে […]

মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে সৌদি যুবরাজের সঙ্গে পুতিনের ফোনালাপ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগ আরও জোরালো করার ওপর গুরুত্ব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। এ বিষয়ে দুই নেতার মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ক্রেমলিনের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে উভয় নেতা দ্রুত যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীল সমাধানে পৌঁছাতে কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, দুই পক্ষই অবিলম্বে শত্রুতা বন্ধ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় রাজনৈতিক সংলাপ ও আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা আরও সক্রিয় করার ওপর জোর দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, এই ফোনালাপের সময়টি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, সম্প্রতি ইউক্রেন সৌদি আরবের সঙ্গে একটি বিমান প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করেছে। ইরানের তৈরি শাহেদ ড্রোন মোকাবিলায় নিজেদের বাস্তব অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী কিয়েভ।

ইউক্রেনের পক্ষ থেকে তুলনামূলক কম ব্যয়ের ড্রোন প্রতিরোধ প্রযুক্তি সরবরাহের বিনিময়ে উপসাগরীয় দেশগুলোর ব্যবহৃত উন্নত ও ব্যয়বহুল বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ছাড়া চলমান সংকটের কারণে জ্বালানি উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় যে চাপ তৈরি হয়েছে, তা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য উদ্বেগ তৈরি করছে বলেও পুতিন ও সৌদি যুবরাজ আলোচনায় উল্লেখ করেছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ