সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালত মানহানি মামলায় সংসদ সদস্য মুফতি আমির হামজা-র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা প্রায় ১১টার দিকে আদালতের বিচারক সুমন কর্মকার এই আদেশ দেন। মামলার বাদী, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, এর আগে গত ২ […]
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালত মানহানি মামলায় সংসদ সদস্য মুফতি আমির হামজা-র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা প্রায় ১১টার দিকে আদালতের বিচারক সুমন কর্মকার এই আদেশ দেন।
মামলার বাদী, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, এর আগে গত ২ এপ্রিল আদালত থেকে আমির হামজাকে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল। তবে নির্ধারিত দিনে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়।
মামলার সূত্রে জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু-কে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে এই মানহানি মামলা করা হয়। ওই বক্তব্যের প্রেক্ষিতে গত ২ এপ্রিলই অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল মামলাটি দায়ের করেন।
আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এখন অভিযুক্ত সংসদ সদস্যকে আদালতে হাজির করে পরবর্তী কার্যক্রম চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।