Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

কমিউনিটি
৬:৪২ এএম, ২৮ আগস্ট ২০২৫

মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের শাহ আলম শিল্প এলাকায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে ৩৬ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। ইমিগ্রেশনের মহাপরিচালক জাকারিয়া সাবান বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক বিবৃতিতে জানান, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর মঙ্গলবার শাহ আলম শিল্প এলাকায় একটি পুনর্ব্যবহারযোগ্য কারখানায় এ অভিযান চালানো হয়। অভিযানে মোট ৫৩ জনের নথি যাচাই করা হয়। এর […]

মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি আটক
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের শাহ আলম শিল্প এলাকায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে ৩৬ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

ইমিগ্রেশনের মহাপরিচালক জাকারিয়া সাবান বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক বিবৃতিতে জানান, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর মঙ্গলবার শাহ আলম শিল্প এলাকায় একটি পুনর্ব্যবহারযোগ্য কারখানায় এ অভিযান চালানো হয়।

অভিযানে মোট ৫৩ জনের নথি যাচাই করা হয়। এর মধ্যে ৩৫ থেকে ৫০ বছর বয়সি ৩৬ বাংলাদেশির বৈধ ভ্রমণ নথি ছিল না। অনেকে ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থায় ছিলেন। কেউ কেউ ভিজিট পাসের শর্ত ভঙ্গ করেছেন বলে মহাপরিচালক জানান।

আটকদের লেংগেং ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।

জাকারিয়া সাবান বলেন, অবৈধভাবে অবস্থানকারী, ভিজিট পাসের অপব্যবহারকারী এবং তাদের নিয়োগকারী বা সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইমিগ্রেশন আইন প্রয়োগে কোনো আপস করা হবে না।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ