সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অন্যান্য
৩:২৮ পূর্বাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৫

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস্ কনফারেন্সে (আইপিএসিসি) অংশগ্রহণ শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দেশে ফিরে এসেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার জানিয়েছে, ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানরা মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকট সমাধানে সমন্বিত পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন। সেনাবাহিনী প্রধান […]

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস্ কনফারেন্সে (আইপিএসিসি) অংশগ্রহণ শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দেশে ফিরে এসেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার জানিয়েছে, ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানরা মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকট সমাধানে সমন্বিত পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন।

সেনাবাহিনী প্রধান এখানে অংশীদারিত্ব ও সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন এবং মানবিক দৃষ্টিভঙ্গি, পেশাদারি ও গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ সেনাবাহিনীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক কমান্ডের কমান্ডিং জেনারেল রোনাল্ড প্যাট্রিক ক্লার্ক এবং মালয়েশিয়ার সেনাবাহিনী প্রধান জেনারেল টান সেরি দাতো সেরি মুহাম্মাদ হাফিজউদ্দিন জানতানরের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি, পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তর, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং যৌথ প্রশিক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ