Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
৫:৫৭ পিএম, ২৮ জুলাই ২০২৬

মিরপুরে টিসিবির পণ্য কেনার লাইনে দেয়াল ধসে নিহত ২, আহত অন্তত ৬

রাজধানী ঢাকার মিরপুরে ভর্তুকি মূল্যে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য সংগ্রহ করতে এসে সীমানা প্রাচীর ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। মঙ্গলবার মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো টিসিবির পণ্য কেনার জন্য কলেজের সীমানা প্রাচীর […]

মিরপুরে টিসিবির পণ্য কেনার লাইনে দেয়াল ধসে নিহত ২, আহত অন্তত ৬

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

রাজধানী ঢাকার মিরপুরে ভর্তুকি মূল্যে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য সংগ্রহ করতে এসে সীমানা প্রাচীর ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

মঙ্গলবার মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো টিসিবির পণ্য কেনার জন্য কলেজের সীমানা প্রাচীর ঘেঁষে সারিবদ্ধভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন বহু মানুষ। এ সময় হঠাৎ পুরনো ও জরাজীর্ণ প্রাচীরটি লাইনে থাকা ক্রেতাদের ওপর হুড়মুড় করে ধসে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনায় নিহত দুজনের মধ্যে নাছিমা বেগম নামে এক নারীর পরিচয় পাওয়া গেলেও নিহত অপর পুরুষের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দেয়াল ধসের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার তৎপরতা চালায়। আহতদের ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।

তথ্যসূত্র: মিরপুর থানা পুলিশ / অমর দেশ অনলাইন

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ