দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে তামিল চলচ্চিত্রে জনপ্রিয়তার শীর্ষে থাকা সুপারস্টার রজনীকান্ত মৃত্যুর পর নিজের সম্পত্তির একটি বড় অংশ তামিলনাড়ুর মানুষের কল্যাণে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর উইল অনুযায়ী, চেন্নাইয়ের কোদামবাক্কামে অবস্থিত রাঘবেন্দ্র মণ্ডপম একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে। এই সম্পত্তি থেকে পাওয়া অর্থ তামিলনাড়ুর সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করার ইচ্ছা […]
ছবি: সংগৃহীত
দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে তামিল চলচ্চিত্রে জনপ্রিয়তার শীর্ষে থাকা সুপারস্টার রজনীকান্ত মৃত্যুর পর নিজের সম্পত্তির একটি বড় অংশ তামিলনাড়ুর মানুষের কল্যাণে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর উইল অনুযায়ী, চেন্নাইয়ের কোদামবাক্কামে অবস্থিত রাঘবেন্দ্র মণ্ডপম একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে। এই সম্পত্তি থেকে পাওয়া অর্থ তামিলনাড়ুর সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করার ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রায় সোয়া একর জমির ওপর নির্মিত রাঘবেন্দ্র মণ্ডপম ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে এটি রজনীকান্তের বিভিন্ন সামাজিক ও ভক্তদের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে। ২০১৫ সালে চেন্নাইয়ে ভয়াবহ বন্যার সময় দুর্গত মানুষ ও ত্রাণকর্মীদের জন্য ভবনটির দরজা খুলে দিয়েছিলেন তিনি।
একসময় ভবনটি ভেঙে সেখানে তিন তারকা হোটেল নির্মাণের পরিকল্পনার কথাও আলোচনায় এসেছিল। তবে শেষ পর্যন্ত ভবনটি অক্ষত রয়েছে। এখন নিজের উইলে এর ভবিষ্যৎ ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছেন রজনীকান্ত।
অভিনেতার ভাষ্য অনুযায়ী, তাঁর মৃত্যুর পর রাঘবেন্দ্র মণ্ডপমের সম্পূর্ণ সম্পত্তি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের অধীনে চলে যাবে। তাঁর পরিবার এই সম্পত্তি থেকে কোনো অংশ পাবে না। তামিলনাড়ুর মানুষকে নিজের সাফল্যের পেছনের মূল শক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাঁর সিনেমার টিকিট কিনে দর্শকেরা বছরের পর বছর তাঁকে সমর্থন দিয়েছেন। সেই মানুষের প্রতিদান দিতেই সম্পত্তিটি জনকল্যাণে উৎসর্গ করতে চান তিনি।
দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রজনীকান্ত বলেন, টিকিটের দাম যেমনই থাকুক, তামিলনাড়ুর মানুষ সব সময় তাঁর সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে গেছেন। তাঁদের এই ভালোবাসা ও সমর্থনের কারণেই তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন।
একসময় বাস কন্ডাক্টর হিসেবে কাজ করা রজনীকান্ত চার দশকের বেশি সময়ের চলচ্চিত্রজীবনে দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম প্রভাবশালী তারকায় পরিণত হয়েছেন। তাঁর এই সিদ্ধান্তকে নিজের দীর্ঘদিনের দর্শক-সমর্থনের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ হিসেবে দেখা হচ্ছে।