সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
২:৪৯ পিএম, ৭ জুলাই ২০২৬

মেঘনায় মিলল ২ কেজির বেশি ওজনের রাজা ইলিশ, বিক্রি হলো ৯ হাজার টাকায়

ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে ধরা পড়েছে বড় আকারের একটি রাজা ইলিশ। ২ কেজি ১৩০ গ্রাম ওজনের মাছটি স্থানীয় আড়তে ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। বড় আকারের এই ইলিশকে ঘিরে জেলে ও মাছ ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। সোমবার (৬ জুলাই) রাতে উপজেলার মদনপুর ইউনিয়নের জেলে গিয়াসউদ্দিনের পাতা জালে মাছটি ধরা পড়ে। পরে সেটি […]

মেঘনায় মিলল ২ কেজির বেশি ওজনের রাজা ইলিশ, বিক্রি হলো ৯ হাজার টাকায়

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে ধরা পড়েছে বড় আকারের একটি রাজা ইলিশ। ২ কেজি ১৩০ গ্রাম ওজনের মাছটি স্থানীয় আড়তে ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। বড় আকারের এই ইলিশকে ঘিরে জেলে ও মাছ ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।

সোমবার (৬ জুলাই) রাতে উপজেলার মদনপুর ইউনিয়নের জেলে গিয়াসউদ্দিনের পাতা জালে মাছটি ধরা পড়ে। পরে সেটি উপজেলার তুলাতলি মাছঘাটে নিয়ে আসা হয়।

স্থানীয় সূত্র জানায়, মাছটি আব্দুল খালেক মেম্বারের আড়তে তোলা হলে প্রকাশ্য হাঁকডাকের মাধ্যমে দর ওঠে। শেষ পর্যন্ত স্থানীয় মাছ ব্যবসায়ী কামাল বেপারী ৯ হাজার টাকায় ইলিশটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী নাসিম বলেন, মেঘনার বড় আকারের এই ইলিশ ঢাকার পাইকারি বাজারে ১০ থেকে সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি করা সম্ভব হতে পারে। রাজধানীতে এ ধরনের বড় ইলিশের চাহিদা সবসময়ই বেশি থাকে।

দৌলতখান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান খান জানান, কয়েকদিনের টানা বৃষ্টিপাত এবং সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বড় আকারের ইলিশ গভীর সমুদ্র থেকে মেঘনা নদীতে চলে এসেছে। অনুকূল পরিবেশ অব্যাহত থাকলে চলতি মৌসুমে মেঘনায় আরও বড় আকারের ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ