ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে ফেলে রাখা ১২০টি ক্লাস্টার বোমা শনাক্ত করে নিষ্ক্রিয় করা হয়েছে। আলজাজিরার খবরে বলা হয়, ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সির বরাতে আইআরজিসির ফার্স প্রদেশের জনসংযোগ বিভাগের উপপ্রধান জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কয়েকদিন আগে চালানো হামলার সময় কাফরি গ্রাম ও আশপাশের এলাকায় এসব বোমা ফেলা হয়েছিল। […]
ছবি: সংগৃহীত
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে ফেলে রাখা ১২০টি ক্লাস্টার বোমা শনাক্ত করে নিষ্ক্রিয় করা হয়েছে।
আলজাজিরার খবরে বলা হয়, ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সির বরাতে আইআরজিসির ফার্স প্রদেশের জনসংযোগ বিভাগের উপপ্রধান জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কয়েকদিন আগে চালানো হামলার সময় কাফরি গ্রাম ও আশপাশের এলাকায় এসব বোমা ফেলা হয়েছিল।
তিনি বলেন, পরে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে এসব বিপজ্জনক বিস্ফোরক উদ্ধার করে নিষ্ক্রিয় করে।
সরকারি পক্ষের দাবি, এলাকাটি এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তল্লাশি অব্যাহত রয়েছে।