মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরান কোনো সাময়িক যুদ্ধবিরতিতে আগ্রহী নয়; তাদের লক্ষ্য পুরো যুদ্ধের স্থায়ী সমাপ্তি। আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা যুদ্ধবিরতি নয়, সম্পূর্ণ যুদ্ধের অবসান চাই—শুধু ইরানে নয়, পুরো অঞ্চলে।” আরাগচির এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, তেহরান তাৎক্ষণিক উত্তেজনা কমানোর চেয়ে দীর্ঘমেয়াদি […]
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরান কোনো সাময়িক যুদ্ধবিরতিতে আগ্রহী নয়; তাদের লক্ষ্য পুরো যুদ্ধের স্থায়ী সমাপ্তি।
আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা যুদ্ধবিরতি নয়, সম্পূর্ণ যুদ্ধের অবসান চাই—শুধু ইরানে নয়, পুরো অঞ্চলে।”
আরাগচির এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, তেহরান তাৎক্ষণিক উত্তেজনা কমানোর চেয়ে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে প্রস্তাবগুলো এসেছে, সেগুলোর কোনো জবাব এখনো দেয়নি ইরান। এমনকি এখন পর্যন্ত কোনো পাল্টা শর্ত বা আনুষ্ঠানিক প্রস্তাবও তারা দেয়নি। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের পক্ষ থেকে বার্তা এলেও সেটিকে আনুষ্ঠানিক আলোচনা হিসেবে দেখছে না তেহরান।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে আরাগচি বলেন, এই জলপথ সাধারণভাবে খোলা রয়েছে। তবে যারা ইরানের বিরুদ্ধে লড়াই করছে, তাদের জন্য এটি বন্ধ বলে তিনি ইঙ্গিত দেন।
একই সঙ্গে তিনি জানান, প্রয়োজন হলে স্থলযুদ্ধের জন্যও প্রস্তুত রয়েছে ইরান। তার এই মন্তব্যে স্পষ্ট, কূটনৈতিক পথ খোলা রাখলেও সামরিক প্রস্তুতিতে কোনো ছাড় দিতে রাজি নয় তেহরান।