সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:২০ পিএম, ২ মার্চ ২০২৬

যুদ্ধ প্রায় এক মাস চলতে পারে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক আঘাত এখনো শুরু হয়নি এবং চলমান অভিযান আরও তীব্র হতে পারে। সোমবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সিএনএন উপস্থাপক জেক ট্যাপারের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র অত্যন্ত শক্তিশালী সামরিক অভিযান পরিচালনা করছে এবং পরিস্থিতি তাদের অনুকূলে এগোচ্ছে। তিনি দাবি করেন, বিশ্বের […]

যুদ্ধ প্রায় এক মাস চলতে পারে: ট্রাম্প

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক আঘাত এখনো শুরু হয়নি এবং চলমান অভিযান আরও তীব্র হতে পারে। সোমবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সিএনএন উপস্থাপক জেক ট্যাপারের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র অত্যন্ত শক্তিশালী সামরিক অভিযান পরিচালনা করছে এবং পরিস্থিতি তাদের অনুকূলে এগোচ্ছে। তিনি দাবি করেন, বিশ্বের সেরা সামরিক শক্তি যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে এবং তা পুরোপুরি কাজে লাগানো হচ্ছে।

ট্রাম্প আরও বলেন, এখন পর্যন্ত যেসব হামলা হয়েছে, তা মূল অভিযানের শুরু মাত্র। বড় ধরনের আঘাত খুব শিগগিরই আসছে উল্লেখ করে তিনি জানান, ইরানের ওপর এখনো কঠোরতম চাপ প্রয়োগ করা হয়নি।

যুদ্ধের সম্ভাব্য সময়সীমা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই সংঘাত প্রায় এক মাস পর্যন্ত চলতে পারে। তবে এটি দীর্ঘস্থায়ী হোক, এমনটি তিনি চান না। তার ভাষায়, শুরু থেকেই তিনি ধারণা করেছিলেন, পুরো অভিযান চার সপ্তাহের মধ্যেই শেষ হবে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব দেশের ওপর ইরানের পাল্টা হামলাকে ‘অপ্রত্যাশিত’ বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র শুরুতে সংশ্লিষ্ট দেশগুলোকে আশ্বস্ত করেছিল যে পরিস্থিতি তারা সামাল দেবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, ওই দেশগুলোও আগ্রাসীভাবে সংঘাতে জড়াতে চাইছে, যা পূর্বানুমানের বাইরে ছিল।

সূত্র: বিবিসি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ