সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
৩:০৭ অপরাহ্ন, ২ মার্চ ২০২৬

যুবলীগ নেতার ‘ডিশ ও ইন্টারনেট’ ব্যবসা দখলের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

রংপুরে কারাবন্দি এক যুবলীগ নেতার ডিশ ও ইন্টারনেট ব্যবসা দখলের চেষ্টার অভিযোগে জেলা যুবদলের সদ্য বহিষ্কৃত সহসাধারণ সম্পাদক তামজিদুর রশিদকে গ্রেপ্তার করেছে র‍্যাব। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। মায়া সাইবার ওয়ার্ল্ড ও ক্যাবল ওয়ান নামের দুটি প্রতিষ্ঠানের দায়ের করা মামলার ভিত্তিতে এই গ্রেপ্তার কার্যকর করা হয়েছে। র‍্যাব ও পুলিশ সূত্র জানায়, অফিসে ঢুকে […]

যুবলীগ নেতার ‘ডিশ ও ইন্টারনেট’ ব্যবসা দখলের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

রংপুরে কারাবন্দি এক যুবলীগ নেতার ডিশ ও ইন্টারনেট ব্যবসা দখলের চেষ্টার অভিযোগে জেলা যুবদলের সদ্য বহিষ্কৃত সহসাধারণ সম্পাদক তামজিদুর রশিদকে গ্রেপ্তার করেছে র‍্যাব। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। মায়া সাইবার ওয়ার্ল্ড ও ক্যাবল ওয়ান নামের দুটি প্রতিষ্ঠানের দায়ের করা মামলার ভিত্তিতে এই গ্রেপ্তার কার্যকর করা হয়েছে।

র‍্যাব ও পুলিশ সূত্র জানায়, অফিসে ঢুকে হামলা, ভাঙচুর এবং ব্যবস্থাপককে বাসায় গিয়ে হত্যার হুমকির অভিযোগে রংপুর কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা করা হয়। এসব মামলায় তামজিদুর রশিদ ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমানসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

ঘটনার পর রবিবার রাতে যুবদলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তামজিদুর রশিদ ও আকিবুল রহমানকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানানো হয়।

পুলিশের তথ্যমতে, রংপুর নগরের কামাল কাছনা থেকে দক্ষিণ শ্মশান এলাকা পর্যন্ত কেবল ও ওয়াইফাই ব্যবসা পরিচালনা করে আসছিলেন মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হারুন অর রশিদ। তিনি বর্তমানে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলায় কারাগারে রয়েছেন। তার পরিচালিত ‘ক্যাবল ওয়ান নেটওয়ার্ক’-এর মাধ্যমে মায়া সাইবার ওয়ার্ল্ড নগরে ইন্টারনেট সেবা দিত।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সরকার পরিবর্তনের পর তাদের ওপর ব্যবসা হস্তান্তরের জন্য চাপ সৃষ্টি করা হয়। এতে রাজি না হওয়ায় গত ২৩ ফেব্রুয়ারি পরিকল্পিতভাবে কেবল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয় এবং বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনও করেন হারুন অর রশিদের স্ত্রী রেবেকা হারুন।

থানায় দায়ের করা মামলার বিবরণে বলা হয়, রবিবার বিকেল চারটার দিকে তামজিদুর রশিদ ও আকিবুল রহমানের নেতৃত্বে ১৫-২০ জন ক্যাবল ওয়ানের স্টেশন রোড কার্যালয়ে ঢুকে ব্যবস্থাপক রায়হান আহম্মেদকে মারধর করে এবং অফিসের ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। তারা নতুন ফিড অপারেটর হিসেবে তামজিদুরকে নিয়োগ দিতে চাপ দেন।

এ সময় আকিবুল রহমান ফোনে মায়া সাইবার ওয়ার্ল্ডের ব্যবস্থাপক মাহাদি হাসানকে গালিগালাজ ও হত্যার হুমকি দেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। সিসিটিভি ফুটেজে সেই ঘটনার দৃশ্য ধারণ হয়েছে বলে জানায় পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, দুটি মামলার ভিত্তিতে র‍্যাব তামজিদুর রশিদকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ