রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া একটি বোমার বিস্ফোরণে সিয়াম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ফ্লাইওভারের ওপর থেকে নিচের দিকে একটি বোমা ছোড়া হয়। সেটি বিস্ফোরিত হলে সিয়াম গুরুতর আহত হন। পরে তাকে ঘটনাস্থলে আহত […]
রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া একটি বোমার বিস্ফোরণে সিয়াম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ফ্লাইওভারের ওপর থেকে নিচের দিকে একটি বোমা ছোড়া হয়। সেটি বিস্ফোরিত হলে সিয়াম গুরুতর আহত হন। পরে তাকে ঘটনাস্থলে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এবং কিছু সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সিয়াম একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন। শুরুতে তার পরিচয় নিশ্চিত করা না গেলেও পরে স্বজনরা এসে তাকে শনাক্ত করেন।
পুলিশ সূত্র জানায়, সিয়াম মগবাজারের জাহিদ কার ডেকোরেশনে কাজ করতেন। নাস্তা কিনতে দোকান থেকে বের হয়ে তিনি ঘটনাস্থলে আসেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ফ্লাইওভারের ওপর থেকে বোমাটি নিচে নিক্ষেপ করা হয়। তবে এর পেছনের কারণ এখনো স্পষ্ট নয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।