সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
২:২৭ পিএম, ২ মে ২০২৬

রান্নাঘরের গরম পানিতে ঝলসে ৫ বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় রান্নাঘরের চুলায় বসানো গরম পানিতে ঝলসে গিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে হামিম বিন হোসেন (৫) নামে এক শিশু। দুর্ঘটনার ছয় দিন পর শনিবার (২ মে) ভোররাত ৩টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।হামিম আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মালিপাড়া গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ হোসেনের একমাত্র ছেলে। […]

রান্নাঘরের গরম পানিতে ঝলসে ৫ বছরের শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

চট্টগ্রামের আনোয়ারায় রান্নাঘরের চুলায় বসানো গরম পানিতে ঝলসে গিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে হামিম বিন হোসেন (৫) নামে এক শিশু। দুর্ঘটনার ছয় দিন পর শনিবার (২ মে) ভোররাত ৩টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
হামিম আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মালিপাড়া গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ হোসেনের একমাত্র ছেলে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট।
শিশুটির মামাতো ভাই মো. কুতুব উদ্দিন জানান, গত ২৭ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে রান্নাঘরে অসাবধানতাবশত চুলায় বসানো গরম পানির পাত্রে পড়ে যায় হামিম। এতে তার শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়।
দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা প্রথমে তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত সে মারা যায়।
হামিমের দুর্ঘটনার খবর পেয়ে তার বাবা মোহাম্মদ হোসেন সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে দেশে ফিরে আসেন। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারজুড়ে গভীর শোক নেমে এসেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ