সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৫:৩৯ পিএম, ৬ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসির হাতে, শিগগির তফসিল ঘোষণা

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা নির্বাচন কমিশনের (ইসি) কাছে হস্তান্তর করেছে জাতীয় সংসদ সচিবালয়। তালিকা পাওয়ার পর নির্বাচন আয়োজনের তফসিল ঘোষণার প্রস্তুতি শুরু করেছে কমিশন। ইসি সূত্র জানিয়েছে, ভোটগ্রহণের তারিখ এখনো নির্ধারণ হয়নি। তবে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ […]

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসির হাতে, শিগগির তফসিল ঘোষণা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা নির্বাচন কমিশনের (ইসি) কাছে হস্তান্তর করেছে জাতীয় সংসদ সচিবালয়। তালিকা পাওয়ার পর নির্বাচন আয়োজনের তফসিল ঘোষণার প্রস্তুতি শুরু করেছে কমিশন।

ইসি সূত্র জানিয়েছে, ভোটগ্রহণের তারিখ এখনো নির্ধারণ হয়নি। তবে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন বাধ্যতামূলক।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে পরামর্শ করতে গত ২৬ জুলাই জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। ওই বৈঠকের পর কমিশনের অনুরোধে সংসদ সচিবালয় ভোটার তালিকা ইসির কাছে পাঠায়।

ভোটার তালিকা হাতে পাওয়ার পর এখন নির্বাচনের তফসিল ঘোষণার আনুষ্ঠানিক প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ