সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:৪০ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫

লেবাননে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ, ড্রোন হামলাঃ নিহত ৩

লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের মধ্যেই আবারও চুক্তি ভঙ্গের অভিযোগ উঠেছে ইসরাইলের বিরুদ্ধে। দক্ষিণ লেবাননের সাইদা জেলার আকতনিত–কুনেইত্রা সড়কে চলাচলরত একটি গাড়িকে লক্ষ্য করে ইসরাইলি ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন। সোমবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, ঘটনাটিকে তারা যুদ্ধবিরতি লঙ্ঘনের সাম্প্রতিক উদাহরণ হিসেবে দেখছে। সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এই তথ্য প্রকাশ করেছে। তবে হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরাইলের […]

লেবাননে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ, ড্রোন হামলাঃ নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের মধ্যেই আবারও চুক্তি ভঙ্গের অভিযোগ উঠেছে ইসরাইলের বিরুদ্ধে। দক্ষিণ লেবাননের সাইদা জেলার আকতনিত–কুনেইত্রা সড়কে চলাচলরত একটি গাড়িকে লক্ষ্য করে ইসরাইলি ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন।

সোমবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, ঘটনাটিকে তারা যুদ্ধবিরতি লঙ্ঘনের সাম্প্রতিক উদাহরণ হিসেবে দেখছে। সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এই তথ্য প্রকাশ করেছে। তবে হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরাইলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, সাম্প্রতিক সময়গুলোতে দক্ষিণ লেবাননে উত্তেজনা বাড়তে দেখা যাচ্ছে। অভিযোগ রয়েছে, ইসরাইলি বাহিনী প্রায় নিয়মিতই লেবাননের ভেতরে বিমান হামলা চালাচ্ছে। ইসরাইলের দাবি, এসব অভিযানে হিজবুল্লাহর সদস্যদের পাশাপাশি তাদের সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হচ্ছে।

প্রসঙ্গত, গাজা যুদ্ধের প্রভাবে এক বছরেরও বেশি সময় ধরে সীমান্তে সংঘর্ষ চলার পর ২০২৪ সালের নভেম্বরে ইসরাইল ও লেবাননের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। ওই সংঘাতে চার হাজারের বেশি মানুষ নিহত হন এবং আহত হন প্রায় ১৭ হাজার। চুক্তি অনুযায়ী জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের কথা থাকলেও এখনো তারা পাঁচটি সীমান্ত চৌকিতে অবস্থান করছে। এ পরিস্থিতি লেবাননসহ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ