সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

প্রধান খবর
১২:৩৫ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৬

শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক বিশেষ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার পবিত্র শবে বরাত উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। আগামীকাল মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি সনের শাবান মাসের ১৪ ও […]

শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক বিশেষ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সোমবার পবিত্র শবে বরাত উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

আগামীকাল মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি সনের শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী এই রাত মুসলমানরা শবে বরাত হিসেবে পালন করে থাকেন।

বাণীতে প্রধান উপদেষ্টা বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, পবিত্র শবে বরাত রহমত, মাগফেরাত ও আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ। হাদিসে বর্ণিত রয়েছে, এই রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের বিশেষভাবে ক্ষমা করেন। সে কারণেই এ রাতকে সৌভাগ্যময় রজনি হিসেবে বিশ্বাস করা হয়।

প্রধান উপদেষ্টা আরও বলেন, এই মহিমান্বিত রাতে ইবাদত-বন্দেগি, দান-সদকা ও আত্মসমালোচনার মাধ্যমে আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভ করা সম্ভব। তওবা করে গুনাহ থেকে পরিশুদ্ধ হয়ে সঠিক পথে জীবন পরিচালনার মাধ্যমে অর্জন করা যায় আল্লাহ তায়ালার অসীম অনুগ্রহ ও বরকত।

তিনি বলেন, আসুন, শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে আমরা দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি এবং মানবসেবায় আত্মনিয়োগ করি। সব ধরনের অন্যায়, অবিচার ও কুসংস্কার পরিহার করে ইসলামের শান্তির সৌন্দর্যে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনকে আলোকিত করি।

বাণীর শেষাংশে প্রধান উপদেষ্টা মহান আল্লাহর কাছে সকলের জন্য ক্ষমা ও হেফাজত কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ