Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৫:০৪ পিএম, ১৮ জুলাই ২০২৬

শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’ রোববার (১৯ জুলাই) শুরু হচ্ছে। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে পেশাগত দক্ষতা, সমন্বয় এবং যৌথ অভিযানের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই মহড়ার আয়োজন করা হচ্ছে। শনিবার (১৮ জুলাই) ঢাকায় মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালে শুরু হওয়া এই বার্ষিক […]

শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’ রোববার (১৯ জুলাই) শুরু হচ্ছে। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে পেশাগত দক্ষতা, সমন্বয় এবং যৌথ অভিযানের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই মহড়ার আয়োজন করা হচ্ছে।

শনিবার (১৮ জুলাই) ঢাকায় মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালে শুরু হওয়া এই বার্ষিক যৌথ মহড়া কোভিড-১৯ মহামারির সময় সাময়িকভাবে বন্ধ থাকলেও গত পাঁচ বছর ধরে নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে।

এবারের মহড়ায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ১৬০ জনের বেশি সদস্য অংশ নেবেন। প্রশিক্ষণের আওতায় থাকবে বুনো পরিবেশে অভিযান পরিচালনা, সন্ত্রাসবিরোধী অভিযান এবং যুদ্ধক্ষেত্রে আহতদের চিকিৎসা ও উদ্ধারসংক্রান্ত বিভিন্ন কৌশল।

মহড়ার মাধ্যমে দুই দেশের সেনাসদস্যরা একে অপরের কার্যপদ্ধতি, সক্ষমতা এবং অপারেশনাল কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। পাশাপাশি যৌথভাবে কাজ করার দক্ষতা, সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘টাইগার লাইটনিং ২৬’ যুক্তরাষ্ট্রের ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ। এই মহড়ার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী করা, অপারেশন পরিচালনার প্রস্তুতি বৃদ্ধি এবং পারস্পরিক আন্তঃকার্যক্ষমতা (ইন্টারঅপারেবিলিটি) উন্নত করা।

মহড়াটি শ্রেণিকক্ষভিত্তিক প্রশিক্ষণ ও মাঠপর্যায়ের অনুশীলনের সমন্বয়ে পরিচালিত হবে। কর্মসূচির শেষ ধাপে একটি পূর্ণাঙ্গ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ (এফটিএক্স) অনুষ্ঠিত হবে, যেখানে অংশগ্রহণকারীরা বাস্তবধর্মী পরিস্থিতিতে যৌথ অনুশীলনে অংশ নেবেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ