সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:৩০ অপরাহ্ন, ৮ জুলাই ২০২৬

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের পড়াশোনার খোঁজখবর নেন এবং ভবিষ্যতে দেশ গঠনে দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। বুধবার (৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদের অধিবেশন শুরুর […]

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের পড়াশোনার খোঁজখবর নেন এবং ভবিষ্যতে দেশ গঠনে দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

বুধবার (৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদের অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে উপস্থিত হয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। সংসদ ভবনের নির্ধারিত স্থানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কিছু সময় কাটান এবং তাদের বিভিন্ন বিষয়ে কথা বলেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জন করলেই হবে না, বরং নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম এবং নেতৃত্বের গুণাবলিও অর্জন করতে হবে। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করার পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শারীরিক শিক্ষা, খেলাধুলা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চাকেও সমান গুরুত্ব দিতে হবে। এসব কর্মকাণ্ড শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের ওপর। তাই শিক্ষার্থীদের এমনভাবে নিজেদের প্রস্তুত করতে হবে, যাতে তারা আগামী দিনে দেশের উন্নয়ন, গণতন্ত্র, সুশাসন এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

বিএনপি সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ দেওয়া হচ্ছে। এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসেন।

সংসদ ভবনে এসে তারা প্রথমে স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবনের অনন্য স্থাপত্যশৈলী ঘুরে দেখেন। পাশাপাশি সংসদ লাইব্রেরি, বিভিন্ন প্রদর্শনী এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাও পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীরা স্মৃতিচারণ হিসেবে বিভিন্ন স্থানে ছবি তোলেন।

পরবর্তীতে তারা জাতীয় সংসদের অধিবেশন গ্যালারিতে বসে সংসদের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন। সংসদে প্রশ্নোত্তর, আলোচনা এবং আইন প্রণয়নের কার্যক্রম কাছ থেকে দেখার সুযোগ পেয়ে শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

জিঞ্জিরা বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিক্ষার্থীরা বলেন, পাঠ্যবইয়ে জাতীয় সংসদ সম্পর্কে অনেক কিছু পড়েছেন, তবে বাস্তবে সংসদের কার্যক্রম কাছ থেকে দেখার অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। এটি তাদের জন্য যেমন আনন্দের, তেমনি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে বাস্তব ধারণা অর্জনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

শিক্ষকরা জানান, এ ধরনের শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা সংসদীয় গণতন্ত্র, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছে। তাদের মতে, ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকলে শিক্ষার্থীদের নাগরিক সচেতনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ আরও সমৃদ্ধ হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ