Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
৫:৩৩ পিএম, ৬ জুন ২০২৬

সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, ৫০ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে মালয়েশিয়াগামী একটি বোট আটক করে ৫০ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ ঘটনায় মানবপাচার চক্রের ৯ সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (৬ জুন) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত টেকনাফের সমুদ্র এলাকায় বিশেষ অভিযান […]

সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, ৫০ জন উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে মালয়েশিয়াগামী একটি বোট আটক করে ৫০ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ ঘটনায় মানবপাচার চক্রের ৯ সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার (৬ জুন) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত টেকনাফের সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে কোস্টগার্ড জাহাজ মনসুর আলী, স্টেশন টেকনাফ, শাহপরী ও বাহারছড়া আউটপোস্টের সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে একটি সন্দেহভাজন বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি নির্দেশনা অমান্য করে গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বাহারছড়া উপকূলের কাছ থেকে বোটটি আটক করা হয়।

তল্লাশির সময় বোট থেকে ৫০ জনকে উদ্ধার করা হয়, যাদের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচার করা হচ্ছিল বলে দাবি করেছে কোস্টগার্ড। একই সঙ্গে মানবপাচার চক্রের ৯ সদস্যকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পাচারকারীরা বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফে নিয়ে আসে। পরে তাদের বিভিন্ন গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায় করা হতো।

কোস্টগার্ড আরও জানিয়েছে, উদ্ধার হওয়া কয়েকজন দাবি করেছেন, তাদের দেশের বিভিন্ন এলাকা থেকে অপহরণ করে আনা হয়েছিল। চক্রটি সমুদ্রপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে তাদের পাচারের পরিকল্পনা করেছিল।

উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে এবং আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ