সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

স্বাস্থ্য
৩:৪৫ পিএম, ২৬ আগস্ট ২০২৬

সারাদেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৫০

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। পাশাপাশি নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭৩ জন। বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের […]

সারাদেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৫০
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। পাশাপাশি নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭৩ জন।

বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৫১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫০ জনে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত ৭৩ জনসহ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৬৫১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ১ হাজার ৯৮ জনের। এর ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৩৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৫৭৩ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন।

হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপরও চাপ তৈরি হচ্ছে। গত কয়েক মাসের পরিসংখ্যানে আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে দেখা গেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ