সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৬:৪২ এএম, ২ নভেম্বর ২০২৫

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। রোববার (২ নভেম্বর) সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে তার দপ্তরে বিকেলে ৩টায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ প্রবেশ করেন।সংশ্লিষ্টরা জানান, ভোটের প্রতীকের তালিকায় ‘শাপলা’ অন্তর্ভুক্ত বিষয়ে প্রধান নির্বাচন […]

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। রোববার (২ নভেম্বর) সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে তার দপ্তরে বিকেলে ৩টায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ প্রবেশ করেন।
সংশ্লিষ্টরা জানান, ভোটের প্রতীকের তালিকায় ‘শাপলা’ অন্তর্ভুক্ত বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে এ বৈঠক হচ্ছে। বার বার দাবি করলেও ইতোমধ্যে কোনো দলকে শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়ার বিষয়ে ইসি সিদ্ধান্ত নিয়েছে। ‘শাপলা’ প্রতীক ইসির নির্বাচন পরিচালনা বিধিতে না থাকায় এনসিপিকে বরাদ্দ দেওয়া যাচ্ছে না বলে ইসির পক্ষ থেকে জানানো হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। তাতে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে শাপলা কলি যুক্ত করা হয়েছে। অথচ এনসিপি দীর্ঘদিন ধরে শাপলাকে দলীয় প্রতীক হিসেবে দাবি জানিয়ে আসছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ