সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৪:০৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬

সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সবার দায়িত্বশীল ভূমিকার আহ্বান সিইসির

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারসহ সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সাক্ষী হওয়া সম্ভব। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ […]

সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সবার দায়িত্বশীল ভূমিকার আহ্বান সিইসির

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারসহ সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সাক্ষী হওয়া সম্ভব।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরুর ঠিক সাড়ে ১২ ঘণ্টা আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। তার ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে একযোগে সম্প্রচার করা হয়।

ভাষণে সিইসি ভোটকে শুধু নাগরিক অধিকার নয়, বরং দায়িত্ব ও কর্তব্য হিসেবেও উল্লেখ করেন। তিনি বলেন, গণতন্ত্রের সাফল্য নির্ভর করে ভোটারদের সক্রিয় অংশগ্রহণের ওপর। তাই সবাইকে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও ফলাফলকে ইতিবাচক মনোভাব নিয়ে গ্রহণ করার আহ্বান জানিয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, ভিন্নমত গণতন্ত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য এবং এর সৌন্দর্য। নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা উত্তেজনা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সংযত থাকার অনুরোধ জানান তিনি।

সিইসি বলেন, সবার সম্মিলিত উদ্যোগ ও সচেতন অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, দেশের গণতান্ত্রিক ধারা সুসংহত করতে এই নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, এর আগে গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ