সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৫৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবের মক্কা-জেদ্দা-তাইফে জরুরি সতর্কতা, নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ

সৌদি আরবের পশ্চিমাঞ্চলের মক্কা, জেদ্দা ও তাইফে ‘সম্ভাব্য বিপদ’ মোকাবিলায় জরুরি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জারি করা এই সতর্কতায় বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম ফর ইমার্জেন্সিজের মাধ্যমে এসব সতর্কতা পাঠানো হয়েছে। তবে ঠিক কী ধরনের […]

সৌদি আরবের মক্কা-জেদ্দা-তাইফে জরুরি সতর্কতা, নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সৌদি আরবের পশ্চিমাঞ্চলের মক্কা, জেদ্দা ও তাইফে ‘সম্ভাব্য বিপদ’ মোকাবিলায় জরুরি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জারি করা এই সতর্কতায় বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম ফর ইমার্জেন্সিজের মাধ্যমে এসব সতর্কতা পাঠানো হয়েছে। তবে ঠিক কী ধরনের বিপদের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

জানালা-বারান্দা থেকে দূরে থাকার নির্দেশ

সতর্কতা জারির পর বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। সম্ভব হলে ভবনের ভেতরে জানালা থেকে দূরের কোনো কক্ষে অবস্থান করতে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া খোলা জায়গা, জানালা, বারান্দা ও ছাদ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে সিভিল ডিফেন্স। বাইরে অবস্থানরত ব্যক্তিদের নিকটস্থ ভবনে আশ্রয় নেওয়া অথবা শক্ত কোনো স্থাপনার আড়ালে অবস্থান করতে বলা হয়েছে।

সতর্কতার আওতাধীন এলাকায় থাকা গাড়িচালকদের সেতু ও উঁচু ভবন থেকে দূরে নিরাপদ স্থানে গাড়ি থামানোর পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে জনসমাগম ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলতে এবং সরকারি যোগাযোগমাধ্যমে প্রকাশিত নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

হুথিদের সঙ্গে উত্তেজনার মধ্যে সতর্কতা

সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হুথিরা সৌদি আরবের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর জবাবে ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে সৌদি বাহিনী।

তবে জরুরি সতর্কতা জারির কিছুক্ষণ পরই তা প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ।

সূত্র: আনাদোলু এজেন্সি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ