মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে সৌদি আরবের স্থানীয় আইন মেনে চলা এবং সামরিক পরিস্থিতিসংক্রান্ত ছবি, ভিডিও ও সংবেদনশীল তথ্য ধারণ, সংরক্ষণ বা প্রকাশ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে সৌদি […]
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে সৌদি আরবের স্থানীয় আইন মেনে চলা এবং সামরিক পরিস্থিতিসংক্রান্ত ছবি, ভিডিও ও সংবেদনশীল তথ্য ধারণ, সংরক্ষণ বা প্রকাশ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে সৌদি কর্তৃপক্ষের নিরাপত্তা ও প্রশাসনিক নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনাকাঙ্ক্ষিত বিপদ ও দুর্ঘটনা এড়াতে বাংলাদেশি নাগরিকদের ঝুঁকিপূর্ণ এবং অতিরিক্ত জনসমাগমপূর্ণ এলাকা এড়িয়ে চলতে হবে। বর্তমান পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শও দিয়েছে দূতাবাস।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বিশেষভাবে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সামরিক পরিস্থিতি কিংবা নিরাপত্তাসংক্রান্ত কোনো তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আরবের আইনে গুরুতর ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
এ কারণে প্রবাসীদের ফেসবুক, ইউটিউব, এক্সসহ (সাবেক টুইটার) কোনো অনলাইন মাধ্যমে যুদ্ধ বা সংঘাতসংক্রান্ত ছবি, ভিডিও কিংবা স্পর্শকাতর তথ্য প্রকাশ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এমনকি এ ধরনের সংবেদনশীল ছবি, ভিডিও ও তথ্য মুঠোফোনের গ্যালারি বা ফাইলে সংরক্ষণ এবং হোয়াটসঅ্যাপসহ অন্য কোনো মাধ্যমে কারও সঙ্গে শেয়ার করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
দূতাবাস প্রবাসীদের সৌদি আরবের প্রচলিত আইন ও কর্তৃপক্ষের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে—এমন কোনো কর্মকাণ্ডে জড়িত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য একাধিক হেল্পলাইন নম্বর দিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস।
নম্বরগুলো হলো—
এ ছাড়া সার্বিক পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্য পেতে দূতাবাসের অফিসিয়াল ও যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমের পাতাগুলো নিয়মিত অনুসরণ করার জন্য প্রবাসীদের অনুরোধ জানানো হয়েছে।