Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
২:৫৮ পিএম, ২৩ জুলাই ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কার পথে যাওয়ার সময় এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় পরিবারের আরও দুই সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর প্রায় ৩টার দিকে সৌদি আরবের রিয়াদ অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) এবং […]

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কার পথে যাওয়ার সময় এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় পরিবারের আরও দুই সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর প্রায় ৩টার দিকে সৌদি আরবের রিয়াদ অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫)। আহত হয়েছেন তার স্বামী শফিকুল ইসলাম খোকন এবং বড় ছেলে নাবিল।

তানিয়া তাহমিনা রিনা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার মেয়ে। তার স্বামীর বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়।

নিহত তানিয়া তাহমিনা রিনার মামাতো ভাই নাসিম আহমেদ কবীর জানান, পরিবারটি বৃহস্পতিবার সকালে রিয়াদ থেকে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কার পথে রওনা হয়েছিল। প্রায় ৩০০ কিলোমিটার অতিক্রম করার পর তাদের বহনকারী প্রাইভেট কারটি দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং বাকি দুইজন গুরুতর আহত হন।

নিহতের ভাই তৌহিদ মোহাম্মদ মুরাদ বলেন, তার বোন, ভগ্নিপতি এবং তাদের তিন সন্তান একসঙ্গে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে তাদের প্রাইভেট কারের পেছনে একটি বড় যানবাহন সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

তিনি জানান, দুর্ঘটনায় তানিয়া তাহমিনা রিনা, তার ছোট ছেলে ও মেয়ে ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় শফিকুল ইসলাম খোকন ও বড় ছেলে নাবিলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ