সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৩২ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৬

হরমুজে জাহাজ চলাচলে ইরানের কড়াকড়ি, টোল আদায়ে আসছে নতুন ব্যবস্থা

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে একটি নতুন সংসদীয় পরিকল্পনা যত দ্রুত সম্ভব অনুমোদন করা হবে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট (মজলিস) সদস্য আলাউদ্দিন বোরুজেরদি। এ তথ্য জানিয়েছে বিবিসি। বোরুজেরদি বলেন, প্রস্তাবিত এই নতুন ব্যবস্থার আওতায় ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে না। তিনি আরও জানান, প্রণালিটি ব্যবহারকারী জাহাজগুলোর ওপর ট্রানজিট টোল বা […]

হরমুজে জাহাজ চলাচলে ইরানের কড়াকড়ি, টোল আদায়ে আসছে নতুন ব্যবস্থা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে একটি নতুন সংসদীয় পরিকল্পনা যত দ্রুত সম্ভব অনুমোদন করা হবে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট (মজলিস) সদস্য আলাউদ্দিন বোরুজেরদি। এ তথ্য জানিয়েছে বিবিসি।

বোরুজেরদি বলেন, প্রস্তাবিত এই নতুন ব্যবস্থার আওতায় ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে না।

তিনি আরও জানান, প্রণালিটি ব্যবহারকারী জাহাজগুলোর ওপর ট্রানজিট টোল বা যাতায়াত শুল্ক আরোপের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে তেহরান।

তার ভাষায়, নিরাপত্তা বজায় রাখা এবং চলাচলকারী জাহাজগুলোকে প্রয়োজনীয় সেবা দিতে উল্লেখযোগ্য ব্যয় হয়। তাই এই প্রণালি দিয়ে যাতায়াতের জন্য একটি নির্দিষ্ট ট্রানজিট টোল কাঠামো তৈরি করা প্রয়োজন।

এ ছাড়া তিনি বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে আসার সময়ও এসে গেছে।

বোরুজেরদির মতে, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হওয়ার পর এই চুক্তির আর কোনো কার্যকারিতা বা প্রাসঙ্গিকতা নেই।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ