সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:৫৭ অপরাহ্ন, ৪ এপ্রিল ২০২৬

হরমুজ খুলতে ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, না হলে ‘নরক নেমে আসবে’: ট্রাম্প

হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে আরও ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে জলপথটি পুরোপুরি উন্মুক্ত না করলে “নরক নেমে আসবে” বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “আমি যখন ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে বা হরমুজ প্রণালী খুলতে বলেছিলাম, সেটা […]

হরমুজ খুলতে ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, না হলে ‘নরক নেমে আসবে’: ট্রাম্প

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে আরও ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে জলপথটি পুরোপুরি উন্মুক্ত না করলে “নরক নেমে আসবে” বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “আমি যখন ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে বা হরমুজ প্রণালী খুলতে বলেছিলাম, সেটা মনে রাখুন। সময় দ্রুত ফুরিয়ে আসছে। আর ৪৮ ঘণ্টা—এরপর তাদের ওপর ভয়াবহ পরিণতি নেমে আসবে।”

হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক পথ। প্রতিদিন বৈশ্বিক তেল পরিবহনের বড় অংশ এই রুট দিয়ে যায়। সাম্প্রতিক সংঘাতের জেরে এ জলপথকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, যা আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়িয়েছে।

ইরান এর আগে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ ছাড়া অন্য দেশের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত থাকবে। তবে ট্রাম্পের নতুন আলটিমেটামের পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই সময়সীমা শেষ হওয়ার আগে কূটনৈতিক সমাধান না এলে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরও বেড়ে যেতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে তেলের দামে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ