সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:১৭ অপরাহ্ন, ১ এপ্রিল ২০২৬

হরমুজ ঘিরে যুদ্ধে জড়ানোর প্রস্তুতিতে আমিরাত

হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় করে সম্ভাব্য সামরিক পদক্ষেপে যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। লক্ষ্য হলো, বল প্রয়োগের মাধ্যমে প্রণালিতে ইরানের তৈরি বাধা অপসারণ করে নৌ চলাচল স্বাভাবিক রাখা। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে যেকোনো ধরনের বাধা সরাতে শক্তি প্রয়োগের বিষয়ে যুক্তরাষ্ট্রসহ […]

হরমুজ ঘিরে যুদ্ধে জড়ানোর প্রস্তুতিতে আমিরাত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় করে সম্ভাব্য সামরিক পদক্ষেপে যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। লক্ষ্য হলো, বল প্রয়োগের মাধ্যমে প্রণালিতে ইরানের তৈরি বাধা অপসারণ করে নৌ চলাচল স্বাভাবিক রাখা।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে যেকোনো ধরনের বাধা সরাতে শক্তি প্রয়োগের বিষয়ে যুক্তরাষ্ট্রসহ অন্য মিত্রদের রাজি করাতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে আমিরাত। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতে সরাসরি যুক্ত হওয়া প্রথম পারস্য উপসাগরীয় দেশ হবে তারা।

এ লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাসের চেষ্টাও চালাচ্ছে, যাতে প্রণালিতে বলপূর্বক নৌ চলাচল নিশ্চিত করার আন্তর্জাতিক অনুমোদন পাওয়া যায়। পাশাপাশি আমিরাতের কূটনীতিকরা যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপ ও এশিয়ার সামরিক শক্তিগুলোকে নিয়ে একটি যৌথ জোট গঠনের আহ্বান জানিয়েছেন।

আমিরাতের এক কর্মকর্তা বলেছেন, ইরানের বর্তমান নেতৃত্ব নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে বিষয়টি দেখছে। তাদের ধারণা, হরমুজ প্রণালিতে চরম চাপ সৃষ্টি করে বিশ্ব অর্থনীতিকেও তারা বড় ঝুঁকির মুখে ফেলতে প্রস্তুত।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরান আমিরাতে থাকা মার্কিন সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হলে তারা সরাসরি প্রতিবেদনটি অস্বীকার করেনি। বরং জানিয়েছে, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখার প্রশ্নে একটি বিস্তৃত বৈশ্বিক ঐকমত্য তৈরি হয়েছে।

সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ