হরমুজ প্রণালিতে টোল আরোপের উদ্যোগ নিলে ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথে নতুন টোল ব্যবস্থা চালু হলে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক বাণিজ্যেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এমন সিদ্ধান্ত ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ককে […]
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিতে টোল আরোপের উদ্যোগ নিলে ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
মঙ্গলবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথে নতুন টোল ব্যবস্থা চালু হলে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক বাণিজ্যেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এমন সিদ্ধান্ত ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলবে বলেও ইঙ্গিত দেন তিনি।
বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করে। ফলে সেখানে অতিরিক্ত ব্যয় বা বিধিনিষেধ আরোপ করা হলে আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি ইরান। রুবিওর মন্তব্যের পর দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক ও চলমান আলোচনা নিয়ে নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
সূত্র: আল জাজিরা