সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:২০ অপরাহ্ন, ৩ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার প্রস্তাব দিলেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প প্রশ্ন তোলেন, যেহেতু হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এসেছে, তাহলে এর নাম পরিবর্তন করে […]

হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার প্রস্তাব দিলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প প্রশ্ন তোলেন, যেহেতু হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এসেছে, তাহলে এর নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখা উচিত কি না। একই পোস্টে তিনি মন্তব্য করেন, আমেরিকার মতোই এই প্রণালিও আগের যেকোনো সময়ের তুলনায় বেশি উত্তপ্ত হবে।

ভৌগোলিক স্থানের নাম পরিবর্তন নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য এই প্রথম নয়। এর আগে কানাডার সঙ্গে বাণিজ্যিক বিরোধের মধ্যে লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ করার নির্দেশ দেওয়ার কথা জানান তিনি। তারও আগে ২০২৫ সালের জানুয়ারিতে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখার উদ্যোগ নেন।

হরমুজ নিয়ে ট্রাম্পের হুমকি

সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালি নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে আসছেন ট্রাম্প। এর ওপর যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার হুমকিও দিয়েছেন তিনি। এমনকি প্রণালিটিকে যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড হিসেবে দেখানো একটি মানচিত্রও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও অন্যান্য জ্বালানি পণ্য পরিবহন করা হয়। চলমান সংঘাতের কারণে এই নৌপথের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক বাজারে উদ্বেগ তৈরি হয়েছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধের প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালির নৌ চলাচল কার্যত বাধাগ্রস্ত করে রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ট্রাম্পের দাবি, ইরান সেখানে নতুন করে মাইন স্থাপনের চেষ্টা করছে। এ অভিযোগের পর মঙ্গলবার হরমুজের কাছাকাছি এলাকায় মার্কিন বাহিনী ফের বিমান হামলা চালায়।

এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামও আবার বাড়তে শুরু করেছে।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ