পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে, যাদের আচরণ মানুষকে বিস্মিত করে। সাপও তেমনই একটি প্রাণী। নাম শুনলেই অনেকের মনে ভয় কাজ করে। কিন্তু পৃথিবীর এমন এক জায়গা রয়েছে, যেখানে প্রতিবছর হাজার হাজার সাপ একসঙ্গে জড়ো হওয়ার দৃশ্য দেখতে ভিড় করেন পর্যটক ও গবেষকরা। কানাডার ম্যানিটোবা প্রদেশের নারসিস শহর এখন বিশ্বজুড়ে পরিচিত ‘সাপের হানিমুন স্পট’ হিসেবে। প্রতিবছর […]
ফাইল ছবি
পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে, যাদের আচরণ মানুষকে বিস্মিত করে। সাপও তেমনই একটি প্রাণী। নাম শুনলেই অনেকের মনে ভয় কাজ করে। কিন্তু পৃথিবীর এমন এক জায়গা রয়েছে, যেখানে প্রতিবছর হাজার হাজার সাপ একসঙ্গে জড়ো হওয়ার দৃশ্য দেখতে ভিড় করেন পর্যটক ও গবেষকরা।
কানাডার ম্যানিটোবা প্রদেশের নারসিস শহর এখন বিশ্বজুড়ে পরিচিত ‘সাপের হানিমুন স্পট’ হিসেবে। প্রতিবছর বসন্তকালে প্রায় ৭৫ হাজার লাল ডোরাকাটা ইস্টার্ন গার্টার সাপ সেখানে একত্রিত হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, শীত শেষে মার্চ থেকে জুন মাসের মধ্যে এই সাপগুলো ভূগর্ভস্থ চুনাপাথরের গুহা থেকে বেরিয়ে আসে। প্রথমে পুরুষ সাপ বের হয়ে স্ত্রী সাপের জন্য অপেক্ষা করে। পরে স্ত্রী সাপ বের হলে তাকে ঘিরে শত শত পুরুষ সাপ মিলনের চেষ্টা শুরু করে।
বিজ্ঞানীরা এই বিরল আচরণকে “মেটিং বল” নামে অভিহিত করেন। দূর থেকে দেখলে মনে হয়, মাটির ওপর বিশাল কোনো সাপের গোলক নড়াচড়া করছে। বিশেষজ্ঞদের মতে, পৃথিবীর খুব কম জায়গাতেই এত বিপুলসংখ্যক সাপের এমন আচরণ কাছ থেকে দেখার সুযোগ পাওয়া যায়।
তবে এই সাপযাত্রা নিয়ে উদ্বেগও রয়েছে। নারসিস এলাকার পাশ দিয়ে যাওয়া মহাসড়কে অতীতে অনেক সাপ যানবাহনের চাপায় মারা যেত। পরে পরিবেশবিদরা সাপগুলোর নিরাপদ চলাচলের জন্য সড়কের নিচে বিশেষ টানেল ও সুরক্ষা বেড়া নির্মাণ করেন। এতে দুর্ঘটনার হার অনেকটাই কমেছে বলে জানা গেছে।
সূত্র: এনডিটিভি