সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৪:৩৩ অপরাহ্ন, ৯ নভেম্বর ২০২৬

হাসপাতালের খাবার নিয়ে প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর, হামে শিশুমৃত্যুর দায়ও নিলেন নিজের কাঁধে

দেশের অনেক হাসপাতালের খাবারের মান নিজের স্ত্রীর রান্নার চেয়েও ভালো বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি নিজেও হাসপাতালের খাবার খান বলে জানিয়েছেন। একই অনুষ্ঠানে গত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর প্রসঙ্গ তুলে দায় কার—এমন প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ‘দায় তো আমার। আমাকে ফাঁসি দেন। এটা […]

হাসপাতালের খাবার নিয়ে প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর, হামে শিশুমৃত্যুর দায়ও নিলেন নিজের কাঁধে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দেশের অনেক হাসপাতালের খাবারের মান নিজের স্ত্রীর রান্নার চেয়েও ভালো বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি নিজেও হাসপাতালের খাবার খান বলে জানিয়েছেন। একই অনুষ্ঠানে গত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর প্রসঙ্গ তুলে দায় কার—এমন প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ‘দায় তো আমার। আমাকে ফাঁসি দেন। এটা আমার ব্যর্থতা। তবে চেষ্টা করেছি।’

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, অনেক সময় স্বাস্থ্য খাতে বিভিন্ন সুযোগ-সুবিধা ও অগ্রগতির কথা বলা হলেও বাস্তবতা সব ক্ষেত্রে তেমন নয়। এ জন্য চিকিৎসকদের মধ্যে সচেতনতা তৈরি করা প্রয়োজন। তবে অতীতের যেকোনো সময়ের তুলনায় দেশের স্বাস্থ্য খাতের মান অনেক উন্নত হয়েছে বলেও দাবি করেন তিনি।

হাসপাতালের খাবারের মান প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার থেকেও ভালো, আমি নিজেও খাই।’

হামে শিশুমৃত্যুর দায় নিজের বলে স্বীকার

অনুষ্ঠানে এক সাংবাদিক স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চান, গত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যু হয়েছে। এই মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নেবে, নাকি বর্তমান সরকার—কাউকে না কাউকে তো এর দায় নিতে হবে।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দায় তো আমার। আমাকে ফাঁসি দেন। এটা আমার ব্যর্থতা। তবে চেষ্টা করেছি।’

হামের টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

হামের টিকার উৎস নিয়ে ছড়ানো তথ্যের বিষয়ে কথা বলেন মন্ত্রী। তাঁর অভিযোগ, কিছু ব্যক্তি প্রচার করছেন যে হামের টিকা ভারত থেকে আনা হয়েছে। তবে এ তথ্য সঠিক নয় বলে দাবি করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, দেশে ব্যবহৃত হামের টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে আমদানি করা হয়েছে। বাকি টিকা সংগ্রহ করা হয়েছে জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে। এসব টিকা স্বল্পমূল্যে সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।

আক্রান্ত শিশুদের অধিকাংশই টিকা নেয়নি: মন্ত্রী

শিশুদের হামে আক্রান্ত হওয়ার কারণ তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে যারা হামে আক্রান্ত হচ্ছে, তাদের প্রায় কেউই টিকা নেয়নি। আক্রান্ত শিশুদের বড় একটি অংশের বয়স ছয় মাসের কম।

তিনি আরও জানান, একটি হাসপাতালে ভর্তি হাম আক্রান্ত শিশুদের প্রায় কারও টিকা নেওয়া নেই বলে তাঁকে জানানো হয়েছে।

হামের সংক্রমণ ও শিশুমৃত্যু নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রীর বক্তব্যের পাশাপাশি টিকার উৎস এবং আক্রান্ত শিশুদের টিকাগ্রহণের অবস্থা নিয়ে তাঁর দেওয়া তথ্যও অনুষ্ঠানে আলোচনায় আসে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ