সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
১:৩৯ পিএম, ৫ আগস্ট ২০২৬

হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর ও আগুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য দেওয়ার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার পৈতৃক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মাগুরা শহরের কেশবমোড় এলাকায় অবস্থিত বাড়িটিতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, কয়েকটি মোটরসাইকেলে করে […]

হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর ও আগুন
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য দেওয়ার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার পৈতৃক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মাগুরা শহরের কেশবমোড় এলাকায় অবস্থিত বাড়িটিতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কয়েকটি মোটরসাইকেলে করে আসা একদল বিক্ষুব্ধ ব্যক্তি বাড়িটি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বাড়ির সামনের অংশের ক্ষয়ক্ষতি হয়। পরে তারা স্টিলের গেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি রাখা হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে সাকিব আল হাসানের অংশগ্রহণকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান। এছাড়া জুলাই আন্দোলন সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে ঢাকায় মামলা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ