সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:১৫ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৬

হুথিদের ওপর হামলার অনুরোধ করেছিলেন সৌদি যুবরাজ, নাকচ করেন ট্রাম্প

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে মার্কিন বিমান হামলা চালানোর অনুরোধ করেছিলেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তবে সেই অনুরোধ নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ট্রাম্প ও সৌদি যুবরাজের মধ্যে ফোনে কথা হয়। এ সময় হুথিদের লক্ষ্য করে সামরিক অভিযান চালানোর অনুরোধ জানানো হয় বলে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে জানিয়েছেন […]

হুথিদের ওপর হামলার অনুরোধ করেছিলেন সৌদি যুবরাজ, নাকচ করেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে মার্কিন বিমান হামলা চালানোর অনুরোধ করেছিলেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তবে সেই অনুরোধ নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ট্রাম্প ও সৌদি যুবরাজের মধ্যে ফোনে কথা হয়। এ সময় হুথিদের লক্ষ্য করে সামরিক অভিযান চালানোর অনুরোধ জানানো হয় বলে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা।

ওই কর্মকর্তাদের ভাষ্য, এই মুহূর্তে হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই ট্রাম্প প্রশাসনের। এ কারণেই সৌদি যুবরাজের অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে।

এ বিষয়ে হোয়াইট হাউস ও ওয়াশিংটনে সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে কোনো পক্ষই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

সৌদিকে পরোক্ষ সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র

এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র যেতে না চাইলেও ইয়েমেনের সরকারি বাহিনী ও সৌদি আরবের সঙ্গে হুথিদের সাম্প্রতিক সংঘাত নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ বাড়ছে।

ট্রাম্প প্রশাসন সরাসরি যুদ্ধে না জড়িয়ে সৌদি আরবকে পরোক্ষভাবে সহযোগিতা করার বিষয়টি বিবেচনা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এরই মধ্যে বৃহস্পতিবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল রিয়াদে সৌদি কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছে।

হরমুজ প্রণালিতে ট্রাম্পের নজর

বৈঠকে মার্কিন কর্মকর্তারা সৌদি প্রতিনিধিদের জানান, এই মুহূর্তে ইরানের কাছ থেকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণমুক্ত করার বিষয়টিকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন ট্রাম্প। এ কারণে একই সময়ে অন্য কোনো অঞ্চলে নতুন করে সামরিক অভিযান শুরু করতে চাইছেন না তিনি।

ইয়েমেনে দীর্ঘদিনের সংঘাত

সৌদি আরব ও হুথিদের মধ্যে সংঘাতের সূত্রপাত ২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর। পরের বছর হুথিরা রাজধানী সানা দখল করলে তৎকালীন প্রেসিডেন্ট আবদরাব্বুহ মনসুর হাদি সৌদি আরবে পালিয়ে যান।

হুথিদের বিরুদ্ধে ইয়েমেনের তৎকালীন সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে অভিযান শুরু করে।

২০২২ সালে হুথি ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি হলেও সম্প্রতি দুই পক্ষের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুলাইয়ে সানা বিমানবন্দরে হামলার পর পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে।

বর্তমানে ইয়েমেনের উল্লেখযোগ্য একটি অংশ হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রিত এলাকাগুলো সৌদি আরবসহ বিভিন্ন দেশের সমর্থন পাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ