২০২৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সংসদ সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১১ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬-এর নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন এ বিষয়ে আনুষ্ঠানিক নোটিশ জারি করেন। নির্বাচন কমিশন জানিয়েছে, রাষ্ট্রপতি […]
ছবি: সংগৃহীত
২০২৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সংসদ সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১১ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬-এর নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন এ বিষয়ে আনুষ্ঠানিক নোটিশ জারি করেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫(৩) ধারায় দেওয়া ক্ষমতাবলে এবং জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা করেই বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে।
নোটিশ অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের দিন ২০ আগস্ট, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার দুপুর ২টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সংসদ সদস্যরা বৈঠকে বসবেন।
এর আগে গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছিল নির্বাচন কমিশন সচিবালয়। সেই প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় এবার সংসদ সদস্যদের ভোটগ্রহণের জন্য নির্ধারিত বৈঠকের সময় ও স্থান জানানো হলো।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের জন্য সংসদ সদস্যদের এই বৈঠক আহ্বানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি সংসদ সদস্যদের নিয়ে গঠিত নির্বাচকমণ্ডলীর ভোটে নির্বাচিত হন। ফলে নির্ধারিত দিনে সংসদ সদস্যদের ভোটের মাধ্যমেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।