দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু পরীক্ষায় নিশ্চিত হামজনিত, আর বাকি ছয়জন হামের লক্ষণ নিয়ে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, একই সময়ে নতুন করে ৬৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, যা গত এক […]
ছবি: সংগৃহীত
দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু পরীক্ষায় নিশ্চিত হামজনিত, আর বাকি ছয়জন হামের লক্ষণ নিয়ে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, একই সময়ে নতুন করে ৬৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, যা গত এক সপ্তাহের মধ্যে একদিনে সর্বোচ্চ নিশ্চিত সংক্রমণ। এছাড়া ১,১৮৭ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন, যাদের মধ্যে ৬৭৪ জনকে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ২৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের লক্ষণ নিয়ে মারা গেছেন আরও ১৪৩ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় জরুরি টিকাদান কার্যক্রমও শুরু হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যেসব এলাকায় টিকাদানের হার কম, সেসব জায়গায় হাম দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
বিশেষ করে জ্বর, শরীরে লালচে র্যাশ, কাশি, নাক দিয়ে পানি পড়া বা চোখ লাল হওয়া—এ ধরনের লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।