সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:২৩ অপরাহ্ন, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

২৯৯ আসনের চূড়ান্ত ফল ঘোষণা ইসির, কে কত আসন পেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত ফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে সর্বোচ্চ ২১১টি আসনে জয় পেয়েছে। এর মধ্যে চট্টগ্রামের দুটি স্থগিত আসনের ফলও অন্তর্ভুক্ত রয়েছে। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করে। চূড়ান্ত ফলাফলে অন্যান্য দলের প্রাপ্ত আসনসংখ্যা হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী: ৬৮টিজাতীয় নাগরিক […]

২৯৯ আসনের চূড়ান্ত ফল ঘোষণা ইসির, কে কত আসন পেল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত ফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে সর্বোচ্চ ২১১টি আসনে জয় পেয়েছে। এর মধ্যে চট্টগ্রামের দুটি স্থগিত আসনের ফলও অন্তর্ভুক্ত রয়েছে।

শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করে।

চূড়ান্ত ফলাফলে অন্যান্য দলের প্রাপ্ত আসনসংখ্যা হলো—
বাংলাদেশ জামায়াতে ইসলামী: ৬৮টি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৬টি
ইসলামী আন্দোলন বাংলাদেশ: ১টি
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি): ১টি
গণসংহতি আন্দোলন: ১টি
গণঅধিকার পরিষদ: ১টি
বাংলাদেশ খেলাফত মজলিস: ২টি
খেলাফত মজলিস: ১টি
স্বতন্ত্র প্রার্থী: ৭টি আসন

তিন আসনের ফল স্থগিত

আইনগত জটিলতার কারণে তিনটি সংসদীয় আসনের ফলাফল সাময়িকভাবে স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। আসনগুলো হলো— শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪।

ইসি সূত্র জানায়, এসব আসনের ফল আপিল বিভাগের বিচারাধীন মামলার চূড়ান্ত নিষ্পত্তির ওপর নির্ভর করছে। আদালতের চূড়ান্ত আদেশ পাওয়ার পর সংশ্লিষ্ট আসনগুলোর ফল প্রকাশ করা হবে।

চট্টগ্রাম-৪:
এ আসনে প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর বিষয়ে দায়ের করা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশ স্থগিত থাকবে বলে কমিশন জানিয়েছে।

চট্টগ্রাম-২:
সরোয়ার আলমগীর সংক্রান্ত মামলার রায় না আসা পর্যন্ত এই আসনের ফলও স্থগিত থাকবে।

শেরপুর-২:
মোহাম্মদ ফাহিম চৌধুরীর নির্বাচনি ফল আপিল বিভাগের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভরশীল বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ