Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
৩:২৮ পিএম, ১৭ জুলাই ২০২৬

২ মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত চাচি গ্রেপ্তার

নরসিংদীতে পারিবারিক বিরোধের জেরে মাত্র দুই মাস বয়সী এক শিশুর পা মুচড়ে অমানবিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত চাচি ফারজানা আক্তার লতা বেগমকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১১ নরসিংদী ক্যাম্পের কমান্ডার মো. আরিফুল ইসলাম জানান, সম্প্রতি শিশু নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে […]

২ মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত চাচি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নরসিংদীতে পারিবারিক বিরোধের জেরে মাত্র দুই মাস বয়সী এক শিশুর পা মুচড়ে অমানবিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত চাচি ফারজানা আক্তার লতা বেগমকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ নরসিংদী ক্যাম্পের কমান্ডার মো. আরিফুল ইসলাম জানান, সম্প্রতি শিশু নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, শিশুটিকে তার চাচি নির্যাতন করছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত লতা বেগম আত্মগোপনে ছিলেন। র‍্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে মাধবদী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, শিশু নির্যাতনের ঘটনাটি প্রকাশ্যে আসার পর গত ১৪ জুলাই রাতে নরসিংদীর প্রবেশন অফিসার রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় মামলা দায়ের করেন। মামলায় লতা বেগমের পাশাপাশি তার স্বামী কাউছার আহমেদ এবং লতা বেগমের বাবা আলমাছ মিয়াকেও আসামি করা হয়।

ঘটনার পরপরই পুলিশ লতা বেগমের স্বামী ও বাবাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। তবে প্রধান অভিযুক্ত লতা বেগম পলাতক ছিলেন।

দুই মাস বয়সী শিশুর ওপর নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। অভিযুক্তকে গ্রেপ্তারের মাধ্যমে মামলার প্রধান আসামিকে আইনের আওতায় আনা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ