সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
১২:৫২ পিএম, ১০ ডিসেম্বর ২০২৫

৩০ ফুট গভীর গর্তে শিশু, উদ্ধারে ফায়ার সার্ভিস

রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে ৩৫ ফুট গভীর একটি পরিত্যক্ত গর্তে পড়ে গেছে দুই বছরের শিশু সাজিদ। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে ঘটনাটি ঘটার পর এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তানোর, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী সদর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। গর্তের চারপাশে শত […]

৩০ ফুট গভীর গর্তে শিশু, উদ্ধারে ফায়ার সার্ভিস
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে ৩৫ ফুট গভীর একটি পরিত্যক্ত গর্তে পড়ে গেছে দুই বছরের শিশু সাজিদ।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে ঘটনাটি ঘটার পর এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তানোর, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী সদর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। গর্তের চারপাশে শত শত মানুষ শিশুটির খোঁজে উৎকণ্ঠায় অপেক্ষা করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাজিদ ওই গ্রামের রাকিবুল ইসলামের সন্তান। দুপুরে মা ধানের খড় নিতে মাঠে গেলে শিশু সাজিদ খেলতে খেলতে অসাবধানতাবশত গর্তে পড়ে যায়। প্রথমে গ্রামবাসী চেষ্টা করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

উদ্ধারকর্মীরা জানায়, শিশুটিকে জীবিত রাখার জন্য পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি পাশের দিক থেকে স্কেভেটর দিয়ে মাটি খনন করে গর্তের কাছে পৌঁছানোর কাজ চলছে। গর্তটিতে আগেই স্থানীয়দের উদ্ধারের চেষ্টায় কিছু মাটি পড়ে যাওয়ায় ভেতরের পরিস্থিতি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। এ কারণে ক্যামেরা নামিয়ে শিশুটির অবস্থান শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

গ্রামবাসীরা আরও জানায়, প্রায় এক বছর আগে জমির মালিক কছির উদ্দিন সেচের জন্য সেমিডিপ নলকূপ স্থাপন করতে এই ৮ ইঞ্চি ব্যাসের গর্তটি করেছিলেন। ৩৫ ফুট বোরিং করার পরও পানি না মেলায় কাজ বন্ধ হয়ে যায় এবং গর্তটি সেই থেকে খোলা অবস্থায় পড়ে ছিল।

রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল ইসলাম জানান, মানুষের ভিড়ের কারণে গর্তের ভেতর থেকে শিশুটির কোনো শব্দ তারা স্পষ্টভাবে পাচ্ছেন না। তবে অক্সিজেন সরবরাহ অব্যাহত আছে এবং খননকাজ দ্রুত এগোচ্ছে। তার ধারণা, পুরো উদ্ধার অভিযান শেষ হতে আরও তিন থেকে চার ঘণ্টা সময় লাগতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ