সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:০৫ অপরাহ্ন, ৩ আগস্ট ২০২৬

৫ আগস্ট ঘিরে দেশব্যাপী নিরাপত্তা জোরদার, সতর্ক সব আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

৫ আগস্টকে সামনে রেখে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ৫ আগস্টের গুরুত্ব এবং বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “৫ আগস্টকে […]

৫ আগস্ট ঘিরে দেশব্যাপী নিরাপত্তা জোরদার, সতর্ক সব আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

৫ আগস্টকে সামনে রেখে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ৫ আগস্টের গুরুত্ব এবং বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “৫ আগস্টকে সামনে রেখে দেশজুড়ে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাকে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকতে এবং পূর্ণ প্রস্তুতি বজায় রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনার অংশ হিসেবে পুলিশের যানবাহন চালকবিহীন অবস্থায় না রাখা, নিরাপত্তাকর্মীদের সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ৫ আগস্ট উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করতে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর অংশগ্রহণে একটি উচ্চপর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।

সাম্প্রতিক সময়ে মতিঝিল ও আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনাও উল্লেখ করেন তিনি। মন্ত্রীর ভাষায়, এসব ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা হতে পারে।

তিনি বলেন, ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এবং এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সমন্বিত তদন্ত চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী বিদেশ থেকে পরিচালিত নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং সন্দেহভাজন বিভিন্ন গোষ্ঠীর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

তিনি বলেন, তদন্ত শেষ হলে প্রয়োজনীয় তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে।

সূত্র: বাসস

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ