সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

কমিউনিটি
২:২২ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৫

ফিলাডেলফিয়ায় লোক উৎসবে প্রবাসে বাংলার লোক ঐতিহ্যেকে তুলে ধরার প্রত্যয় দি বাংলা ভয়েস  :  ফিলাডেলফিয়ার অ্যালেন লক এলিমেন্টারি স্কুলে বাংলাদেশ আর্টস লিগ্যাসি অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন (বলাকা)  “লোক উৎসব ২০২৫” আয়োজন করে। গত ২২ নভেম্বর শনিবার আয়োজিত প্রবাসে বাংলার লোকঐতিহ্যকে ধারণ ও নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অভিষেক চৌধুরীর […]

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ফিলাডেলফিয়ায় লোক উৎসবে প্রবাসে বাংলার লোক ঐতিহ্যেকে তুলে ধরার প্রত্যয়

দি বাংলা ভয়েস  :  ফিলাডেলফিয়ার অ্যালেন লক এলিমেন্টারি স্কুলে বাংলাদেশ আর্টস লিগ্যাসি অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন (বলাকা)  “লোক উৎসব ২০২৫” আয়োজন করে।

গত ২২ নভেম্বর শনিবার আয়োজিত প্রবাসে বাংলার লোকঐতিহ্যকে ধারণ ও নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন।

সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অভিষেক চৌধুরীর সঞ্চালনায় উৎসবের সূচনা হয়। শুভেচ্ছা বক্তব্যে আহ্বায়ক ফারুক আহম্মদ ভূঁইয়া পলাশ প্রবাসে বাংলা সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষা এবং প্রজন্মের সঙ্গে মৈত্রীসূত্র দৃঢ় করার গুরুত্ব তুলে ধরেন।
প্রথম পরিবেশনায় মোহনা বোস গৌরীর একক নৃত্য,এরপর পরিবেশিত হয় গীতি আলেখ্য ‘মনবেহুলার টানে’—যেখানে অংশ নেন নারায়ণ বোস, বিজয়া সেনগুপ্তা, মোহনা বোস গৌরী, মুরাদ হোসেন, মোহাম্মদ সেকুল মিয়া, বিপ্লব হোসেন, গুলশান আরা শাফি, ফারুক আহাম্মদ ভূঁইয়া পলাশ, মাসুদুল হাসান সারোয়ার ড্যানিয়েল, রীনা বোস, ঝুমা দাস, প্রিয়াঙ্কা বিশ্বাংঘ্রী, নার্গিস পারভীন, হেনা হোসেন, দিলরুবা আফরোজ রুবা, সামসুম মনিরা কস্তুরি, সুমাইশা খানম, রাশেদুল হক, সালমা হক ববিতা ও অভিষেক চৌধুরী।

পরবর্তী দিতি হোসেনের সঞ্চালনায় নৃত্যানুষ্ঠানে সুস্মিতা গুপ্ত’র দল পরিবেশনায় অংশ নেন সুকৃতি বিশ্বাস, অলি সাহা, বাঁধন সাহা, স্বপ্না দাস ও সুস্মিতা গুপ্ত। নৃত্যানুষ্ঠানের পর নিধনিয়ার ধন নামে নার্গিস পারভীন একটি হৃদয়গ্রাহী পুঁথির অংশবিশেষ পাঠ করে শোনান।
অতিথি শিল্পীদের একক সংগীত পরিবেশনায় ছিলেন অঙ্কন ও শাহ মাহবুব ।

উৎসব উপলক্ষে বলাকা উৎসার নামে একটি স্মারক সংকলন প্রকাশ করে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ