দি বাংলা ভয়েস ঃ একুশে পদকপ্রাপ্ত শব্দ সৈনিক ড. অরূপরতন চৌধুরীর সাথে গান ও সাহিত্য সংস্কৃতি বিষয়ক আড্ডার আয়োজন শিল্পকলা একাডেমি ইউএসএ । ২৩ নভেম্বর রবিবার সন্ধ্যা ৭ টায়,জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়.বিশিষ্ট আইনজীবি ও শিল্পকলা একাডেমি […]
দি বাংলা ভয়েস ঃ একুশে পদকপ্রাপ্ত শব্দ সৈনিক ড. অরূপরতন চৌধুরীর সাথে গান ও সাহিত্য সংস্কৃতি বিষয়ক আড্ডার আয়োজন শিল্পকলা একাডেমি ইউএসএ ।

২৩ নভেম্বর রবিবার সন্ধ্যা ৭ টায়,জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়.বিশিষ্ট আইনজীবি ও শিল্পকলা একাডেমি ইউএসএর উপদেষ্টা মজিবুর রহমান, অধ্যাপিকা হুসনে আরা, বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সাধারন সম্পাদক রানা ফেরদৌস ,বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সউদ চৌধুরী ও গীতিকার মাহাফুজুর রহমান।

জাতিয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। এর পর স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মনিকা রায় চৌধুরী।
এসেম্বলি মেম্বার ইস্টেভেন রাগা ড,অরূপরতন চৌধুরী ও শিল্পকলা একাডেমি ইউএস’এ কে সার্টিফিকেট প্রদান করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়,ড,অরূপরতন চৌধুরী, রাইসী বিশ্বাস,গোপাল রায় ,কনিকা দাস,মিলন কুমার রায়সহ শিল্পকলা একাডেমির সদস্যরা।

গান ও সাহিত্য সংস্কৃতি বিষয়ক আড্ডায় বক্তরা বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা আমাদের জন্য সবচেয়ে গুরত্বপূর্ণ বিষয়।

বক্তরা বলেন,এ দেশে বেড়ে ওঠা শিশুদের বাংলা সংস্কৃতির সাথে সম্পৃক্ত করতে হবে। তার জন্য নিউইয়র্কের সাংস্কৃতিক সংগঠনগুলোকে বিশেষ ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন,মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছি,সেই দেশে মুক্তিযোদ্ধাকে জুতার মালা পড়ানো হয় যা কোন দিন জাতি মেনে নেবে না।