দি বাংলা ভয়েস ডেস্ক : ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ঘূর্ণিঝড়জনিত ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০৩ জনে দাঁড়িয়েছে। আজ শনিবার দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি)-এর প্রধান সুহারিয়ান্তো এ তথ্য জানিয়েছেন। এর আগে গতকাল শুক্রবার দেশটিতে মৃতের সংখ্যা ১৭৪ জন বলে জানানো হয়েছিল। ইন্দোনেশিয়ার বন্যা পরবর্তী অবস্থা। ছবি: রয়টার্স মালাক্কা প্রণালিতে […]
ইন্দোনেশিয়ার বন্যা পরবর্তী অবস্থা। ছবি: রয়টার্স
দি বাংলা ভয়েস ডেস্ক : ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ঘূর্ণিঝড়জনিত ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০৩ জনে দাঁড়িয়েছে। আজ শনিবার দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি)-এর প্রধান সুহারিয়ান্তো এ তথ্য জানিয়েছেন।
এর আগে গতকাল শুক্রবার দেশটিতে মৃতের সংখ্যা ১৭৪ জন বলে জানানো হয়েছিল।

ইন্দোনেশিয়ার বন্যা পরবর্তী অবস্থা। ছবি: রয়টার্স
মালাক্কা প্রণালিতে সৃষ্ট বিরল ক্রান্তীয় ঝড়ের কারণে গত এক সপ্তাহ ধরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের বিস্তীর্ণ এলাকা ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপিবি প্রধান সুহারিয়ান্তো জানান, ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা দ্বীপের তিনটি প্রদেশে এখনও নিখোঁজ রয়েছেন ২৭৯ জন। এই দুর্যোগে প্রায় ৮০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তারপরও শত শত মানুষ এখনো আটকে আছেন।
দুর্যোগকবলিত উত্তরাঞ্চলে রাস্তা ধস ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধারকারীরা হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ ও সরঞ্জাম পাঠাচ্ছেন।
তিনি বলেন, ‘উত্তর সুমাত্রার উত্তর তাপানুলি থেকে সিবোলগা পর্যন্ত রাস্তা তিন দিন ধরে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আমরা জরুরি ভিত্তিতে রাস্তাটি খুলে দেওয়ার চেষ্টা করছি।’