সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:৩৭ অপরাহ্ন, ২ ডিসেম্বর ২০২৫

রাশিয়া যুদ্ধের জন্য প্রস্তুতঃ পুতিন

আমরা ইউরোপের সঙ্গে লড়তে চাই না। কিন্তু ইউরোপ আমাদের সঙ্গে লড়াই করতে চাইলে আমরা এখনই তা করতে প্রস্তুত বলে স্পষ্ট জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন দূত উইটকফের সঙ্গে খসড়া শান্তি পরিকল্পনা নিয়ে মঙ্গলবার বিকালেই পুতিনের বৈঠকের আগে তিনি রাশিয়ার একটি বিনিয়োগ ফোরামে বক্তব্য দেন। বক্তব্য শেষে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউরোপ […]

রাশিয়া যুদ্ধের জন্য প্রস্তুতঃ পুতিন
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আমরা ইউরোপের সঙ্গে লড়তে চাই না। কিন্তু ইউরোপ আমাদের সঙ্গে লড়াই করতে চাইলে আমরা এখনই তা করতে প্রস্তুত বলে স্পষ্ট জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মার্কিন দূত উইটকফের সঙ্গে খসড়া শান্তি পরিকল্পনা নিয়ে মঙ্গলবার বিকালেই পুতিনের বৈঠকের আগে তিনি রাশিয়ার একটি বিনিয়োগ ফোরামে বক্তব্য দেন। বক্তব্য শেষে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউরোপ প্রসঙ্গে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ইউক্রেনে যুদ্ধ শেষ করার জন্য ইউরোপ যেসব দাবি তুলছে তা মস্কোর কাছে গ্রহণযোগ্য নয়। তার বিশ্বাস রাশিয়া যুদ্ধক্ষেত্রে জয় পাচ্ছে।

ইউক্রেন যুদ্ধ অবসানে শান্তি আলোচনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুতিন অভিযোগ করে বলেন, ইউরোপীয়দের কোনও শান্তিপূর্ণ আলোচ্যসূচি নেই। তারা বরং যুক্তরাষ্ট্রের সংঘাত সমাধানের চেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

উল্লেখ্য, শান্তি প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র-ইউক্রেন আলোচনার বিষয়ে ক্রেমলিনকে জানাতে মস্কো সফর করছেন ওয়াশিংটনের দূত স্টিভ উইটকফ।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এর আগে বলেছিলেন, খসড়া শান্তি পরিকল্পনায় এখনও কিছু জিনিস নিয়ে কাজ করা বাকি। তবে এখন আগের যে কোনও সময়ের চেয়ে এই যুদ্ধ শেষ করার সুযোগ অনেক বেশি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ