সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:২৮ অপরাহ্ন, ৩ ডিসেম্বর ২০২৫

উত্তর কোরিয়ার কাছে ক্ষমা চাওয়া উচিৎঃ লি জে মিয়ং

সিউলে এক সংবাদ সম্মেলনে দক্ষিণের প্রেসিডেন্ট বলেন, আমার মনে হয় আমার ক্ষমা চাওয়া উচিত, কিন্তু আমি জোরে বলতে দ্বিধা করি। আমি উদ্বিগ্ন যে, যদি আমি তা করি, তাহলে এটি আদর্শিক লড়াই বা উত্তর-পন্থী হওয়ার অভিযোগের খাদ্য হিসেবে ব্যবহৃত হতে পারে। ২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে তিনবার উত্তর কোরিয়ার ভেতরে ড্রোন উড়িয়ে প্রচারণামূলক লিফলেট ফেলার […]

উত্তর কোরিয়ার কাছে ক্ষমা চাওয়া উচিৎঃ লি জে মিয়ং
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

সিউলে এক সংবাদ সম্মেলনে দক্ষিণের প্রেসিডেন্ট বলেন, আমার মনে হয় আমার ক্ষমা চাওয়া উচিত, কিন্তু আমি জোরে বলতে দ্বিধা করি। আমি উদ্বিগ্ন যে, যদি আমি তা করি, তাহলে এটি আদর্শিক লড়াই বা উত্তর-পন্থী হওয়ার অভিযোগের খাদ্য হিসেবে ব্যবহৃত হতে পারে।

২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে তিনবার উত্তর কোরিয়ার ভেতরে ড্রোন উড়িয়ে প্রচারণামূলক লিফলেট ফেলার অভিযোগ ওঠে।

লিফলেট ফেলার পরিপ্রেক্ষিতে বুধবার (৩ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মিয়ং জানান, তার প্রশাসন এই উস্কানির জন্য পিয়ংইয়ংয়ের কাছে ক্ষমা চাওয়ার কথা ভাবছে। বিষয়টি উত্তেজনা আরও উস্কে দিতে পারে।

জানা গেছে, প্রেসিডেন্ট হওয়ার পর মিয়ং সংলাপের চেষ্টা করলেও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এখন পর্যন্ত তার প্রস্তাব উপেক্ষা করেছেন।

মিয়ং আরো বলেন, গত মাসে প্রাক্তন প্রেসিডেন্ট ইউন সুক-ইয়োলের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ অনুসারে, ইউন উত্তরের ওপর প্রচারপত্র বহনকারী ড্রোন উড়ানোর নির্দেশ দিয়েছিলেন। এটি উত্তরের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করার এবং নিজের রাজনৈতিক সমর্থন বাড়ানোর জন্য ছিল।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ