রাঙামাটির পাহাড়ি এলাকায় সক্রিয় কয়েকটি আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সন্ত্রাসী তৎপরতা স্থানীয় মানুষের আর্থ-সামাজিক অগ্রযাত্রাকে ব্যাহত করছে বলে মন্তব্য করেছেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক। রবিবার সকালে ঘাগড়া ইউনিয়নের চেলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পাহাড়ের চলমান উন্নয়ন ধরে রাখতে […]
রাঙামাটির পাহাড়ি এলাকায় সক্রিয় কয়েকটি আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সন্ত্রাসী তৎপরতা স্থানীয় মানুষের আর্থ-সামাজিক অগ্রযাত্রাকে ব্যাহত করছে বলে মন্তব্য করেছেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক।
রবিবার সকালে ঘাগড়া ইউনিয়নের চেলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পাহাড়ের চলমান উন্নয়ন ধরে রাখতে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, সেনাবাহিনী শুধু আইনশৃঙ্খলা রক্ষা নয়, বরং পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের উন্নয়নে সহায়তা করাকেও অগ্রাধিকার দিচ্ছে।
অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। পাশাপাশি দুটি বিদ্যালয় ও একটি আবাসিক হোস্টেলের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সরঞ্জাম এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ইউপি সদস্য মন্টু চাকমা, অমর বিন্দু চাকমা, পূর্ণধন চাকমা, শিবমনি চাকমা, চেলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী মোহন চাকমা এবং হারাঙী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণ রতন চাকমা।