সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
৩:৪৩ পূর্বাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৫

মধ্যরাতে দু’দফায় ভূমিকম্প

মধ্যরাতে কয়েক দফা ভূকম্পনে কেঁপে উঠেছে সিলেট ও আশপাশের অঞ্চল। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, বুধবার (১০ ডিসেম্বর) রাত ২টা ২০ মিনিটের পরপরই মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়। প্রথম কম্পনটি ঘটে ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে, আর দ্বিতীয়টি অনুভূত হয় ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে। দুটি ভূমিকম্পই উৎপত্তি হয়েছিল সিলেটের জকিগঞ্জ এলাকার সীমান্তঘেঁষা […]

মধ্যরাতে দু’দফায় ভূমিকম্প
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মধ্যরাতে কয়েক দফা ভূকম্পনে কেঁপে উঠেছে সিলেট ও আশপাশের অঞ্চল। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, বুধবার (১০ ডিসেম্বর) রাত ২টা ২০ মিনিটের পরপরই মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়। প্রথম কম্পনটি ঘটে ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে, আর দ্বিতীয়টি অনুভূত হয় ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে।

দুটি ভূমিকম্পই উৎপত্তি হয়েছিল সিলেটের জকিগঞ্জ এলাকার সীমান্তঘেঁষা বিয়ানিবাজার অঞ্চলে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্যে দেখা যায়—প্রথম কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৫ এবং গভীরতা ২০ কিলোমিটার। দ্বিতীয়টির মাত্রা ছিল ৩.৩, যার কেন্দ্রস্থল ছিল ৩০ কিলোমিটার গভীরে।

এর কিছুক্ষণ পর রাত ৩টা ৩৮ মিনিটে বঙ্গোপসাগরেও একটি ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৪.৩ এবং গভীরতা ১৫ কিলোমিটার।

এ ছাড়া রাত ২টা ৫৪ মিনিটে মিয়ানমারের উত্তর মান্দালয় এলাকার কাছে ৩.৭ মাত্রার আরেকটি কম্পন রেকর্ড করা হয়।

রাত ৪টা ১১ মিনিটে ভারতের মণিপুর রাজ্যের উখরুলেও ৩.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে বলে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ