সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:১২ অপরাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৫

ধনীদের জন্য ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ ভিসা চালু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের দীর্ঘদিনের প্রতিশ্রুত ‘গোল্ড কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেছেন। এই কর্মসূচির মাধ্যমে নির্দিষ্ট অঙ্কের বিনিয়োগের বিনিময়ে বিদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের সুযোগ এবং পরবর্তী সময়ে নাগরিকত্ব পাওয়ার পথ পাবেন। বুধবার হোয়াইট হাউসে ব্যবসায়িক নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠকে ট্রাম্প এ কর্মসূচি ঘোষণা করেন। একই সময়ে আবেদন প্রক্রিয়ার জন্য একটি বিশেষ ওয়েবসাইটও চালু […]

DONALD TRUMP
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের দীর্ঘদিনের প্রতিশ্রুত ‘গোল্ড কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেছেন। এই কর্মসূচির মাধ্যমে নির্দিষ্ট অঙ্কের বিনিয়োগের বিনিময়ে বিদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের সুযোগ এবং পরবর্তী সময়ে নাগরিকত্ব পাওয়ার পথ পাবেন।

বুধবার হোয়াইট হাউসে ব্যবসায়িক নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠকে ট্রাম্প এ কর্মসূচি ঘোষণা করেন। একই সময়ে আবেদন প্রক্রিয়ার জন্য একটি বিশেষ ওয়েবসাইটও চালু করা হয়।

টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, নতুন ‘গোল্ড কার্ড’ কর্মসূচিতে ব্যক্তির ক্ষেত্রে ১০ লাখ ডলার বিনিয়োগ করলেই যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ মিলবে। কোনো কোম্পানি যদি বিদেশি কর্মীকে এই সুবিধা দিতে চায়, তবে তাদের বিনিয়োগ করতে হবে ২০ লাখ ডলার।

এই ব্যবস্থাটি ১৯৯০-এর দশকে চালু হওয়া ইবি-৫ ভিসার পরিবর্তে কার্যকর হবে। ইবি-৫—এর অধীনে কমপক্ষে ১০ জনের কর্মসংস্থান সৃষ্টির শর্তে ১০ লাখ ডলার বিনিয়োগে গ্রিন কার্ড পাওয়া যেত। তবে নতুন ব্যবস্থায় কর্মসংস্থান সৃষ্টির কোনো শর্ত এখনো উল্লেখ করেননি ট্রাম্প।

ট্রাম্প দাবি করেন, নতুন এই প্রকল্প একদিকে যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগ বাড়াবে, অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ মেধাবীদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসার সুযোগ তৈরি করবে। তিনি এটিকে গ্রিন কার্ডের “আরও শক্তিশালী ও উন্নত সংস্করণ” হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, “বিদেশি কর্মীদের জন্য ভিসার অনিশ্চয়তার কারণে অনেক মার্কিন কোম্পানি আমাদের বিশ্ববিদ্যালয়গুলির সবচেয়ে মেধাবী গ্র্যাজুয়েটদের ধরে রাখতে পারছে না। গোল্ড কার্ড সেই সমস্যার সমাধান করবে।”

মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান, প্রতিটি গোল্ড কার্ড আবেদনে ১৫ হাজার ডলারের যাচাইকরণ ফি থাকবে। তিনি বলেন, এই যাচাই প্রক্রিয়া “শুধু যোগ্য প্রার্থীদেরই” সুযোগ দেবে।

একাধিক গোল্ড কার্ডের জন্য কোম্পানিগুলো আবেদন করতে পারবে, তবে প্রতিটি কার্ডে কেবল একজন ব্যক্তির নাম থাকবে।

লুটনিক আরও বলেন, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থাকে উচ্চ দক্ষতা ও উচ্চ আয়ের প্রার্থীদের দিকে পুনর্গঠিত করতে চায়—যা যুক্তরাজ্য, স্পেন, মাল্টা, কানাডা এবং অস্ট্রেলিয়ার প্রচলিত ‘গোল্ডেন ভিসা’ ব্যবস্থার মতো।

ট্রাম্প জানান, চীন, ভারত, ফ্রান্সসহ বিভিন্ন দেশের সচ্ছল ও মেধাবী স্নাতকেরাই এই নতুন কর্মসূচির প্রধান সুবিধাভোগী হতে পারেন। তার ভাষায়, “এই কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্র কিছু অসাধারণ মানুষকে পাবে। কোম্পানিগুলোও এতে অত্যন্ত উপকৃত হবে।”

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ